ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:১৫ অপরাহ্ণ
সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীর ছাত্র-ছাত্রীদের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আল-হেলাল ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল আলম। দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আল আমিন সরকার প্রমুখ।

 সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Shamol Bangla Ads

সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ দিন রাত ১২ঃ১ মিনিটে থানা চত্ত¡রে একত্রিশ বার তোপধ্বনী, জিরো পয়েন্ট অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদের স্বরনে পুস্পমাল্য অর্পন করা হয়। সকাল ৭টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান এবং মার্চপাস্টে অংশগ্রহনকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্কাউটস, গার্লস গাইড, কাব্স, পুলিশ, আনসার ভিডিপি-দলের শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম প্রমুখ। সকাল সাড়ে ৮টায় সকল স্তরের জনসাধারণ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী করা হয়। বেলা ১১টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মানীত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও সুখী, সমৃদ্ধ ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের প্রজন্ম বনাম উপজেলা পরিষদ একাদশের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও সন্ধা সাড়ে ৬টায় জিরোপয়েন্টের স্বাধীনতা মঞ্চে সাংস্কৃতিক অন্ঠুানের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচী শেষ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!