গাবতলী, বগুড়া : “দুর্যোগের নেই দিনক্ষন প্রস্তত থাকব সারাক্ষন”এই শ্লোগানকে সামনে রখে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন অফিসের সহায়তায় এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিমের সভপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার শাহা, উপ-সহকারী প্রকৌশলী (ইজিপিপি) রুহুল আমিন পাপন, শিক্ষক মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গাবতলীর তরনীহাট কলেজে স্বাধীনতা দিবস পালন ও এইচএসসিদের বিদায়

গাবতলী, বগুড়া : মহান স্বাধীনতা দিবস পালন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বুধবার বগুড়ার গাবতলী তরনীহাট ডিগ্রি কলেজে এক আলোচনা সভা অত্র কলেজের অধ্যক্ষ আইনুল হকের সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শাহনেওয়াজ জাকি, মোজাম্মেল হক দুদু, রেহান, আব্দুল ওহাব, শিক্ষক আব্দুর রশিদ, মামুনুর রশিদ, ইদ্রিস আলী, অনুষ্ঠানের পরিচালক এআর সাঈদ আলম চঞ্চল প্রমুখ। শেষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও ক্রীড়া বিজয়ীদের হাতে পুরস্তার তুলেদের অধ্যক্ষ আইনুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করে।




