কুষ্টিয়া প্রতিনিধি : ‘জনগণের দোরগোড়ায় সেবা’ শ্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী কুষ্টিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়। মেলায় প্রায় ৩০টি স্টল অংশ নিয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।




