তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা ক্যান্টম্যান্ট এলাকাধীন কুমিল্লা-সিলেট রোড সংলগ্ন সাহেব বাজারস্থিত রাণী ময়নামতি প্রাসাদে শতাধিক বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শন্যার্থী’র উপস্থিতি রূপ নেয় জনসমুদ্রে। এ মেলাকে কেন্দ্র করে বসেছে নাগর দোলা, কদমা, জিলাপী, ছটপট্টি ও হালিম, বাচ্চাদের খেলনা, টেমটেমি, বাঁশের বাঁশি, কস্মেটিক দোকান, বেলের শরবত, নানাহ রকমের ঘুড়ি, দা, কুড়াল, চাপাতি, চেনী, টেটা, কোঁদাল, মাছ শিকারের জন্য জাল, তালপাতা ও কাপড়ের হাতপাখা, বসার মোড়াসহ ঐতিহ্যবাহী কাঁঠের মাসব্যাপী মেলা। এ মেলায় ছটপট্টি’র দোকান গুলোতে ছিল তরুণ-তরুনী ভিড় ছিল লক্ষণীয়। প্রচন্ড তাপদাহ হতে রক্ষা পেতে হাত পাখা’র দোকান গুলোতে ছিল ক্রেতারদের উপচে পড়া ভিড়।

মেলা ঘুরে দেখা যায়- এ বছর মেলায় কাঁঠের দোকান, মাছ ধরার জাল, পল্ল, গুড়ি’র দোকান গুলোতে বিক্রেতারা ক্রেতার কাছ থেকে দ্বিগুন খাজনা আদায় করছেন। মেলায় আগত একজন ক্রেতা জানান- ১ হাজার টাকা দিয়ে জাল ক্রয় করে ১শ’ টাকা খাজনা দিতে হয়েছে।
এদিকে, এ বছর ময়নামতি মেলায় জুয়া খেলা হয় প্রকাশ্যে। মেলার চারদিকে প্রায় ২শতাধিক জুয়ার আসর বসেছে। নিউজ লেখা পর্যন্ত আইন-শৃঙ্খলা-রক্ষাকারীবাহিনী একজন জুয়ারীকেও আটক করতে পারেনি। কারণ আইন-শৃঙ্খলা-রক্ষাকারীবাহিনী ছিল দশর্কের ভূমিকায়। আরও জানা যায়- এ বছর মেলা কাউকে ইজারা দেয়া হয়নি।
অন্যদিকে, একইদিন ময়নামতি রাণী’র মেলাকে ঘিরে ময়নামতি কালীবাড়ীতে দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। হাজারো দর্শক ও পূর্ণ্যার্থীর উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় ময়নামতি কালীবাড়ী প্রাঙ্গণ।




