ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরে সাড়ে তিনশ বছরের পুরনো মূর্তি চুরি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৪ ৮:৪৭ অপরাহ্ণ

Untitled-1মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজার রাজনগর উপজেলায় প্রায় সাড়ে তিনশ বছর আগের দু’টি কাঠের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। ১০জানুয়ারি শুক্রবার উপজেলার দক্ষিণ মোহলাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মোহলাল হরিপদ ঘোষের বাড়ি থেকে  রাধা ও রাধা মাদব নামের প্রায় সাড়ে তিনশ বছর আগের দু’টি কাঠের মূর্তি চুরি করে নিয়ে যায়। এসময় দুই ভরি স্বর্ণালংঙ্কার চুরি করে নিয়ে যায় তারা। হরিপদ ঘোষ জানান, তার বাড়িতে অবস্থিত বঞ্চিতের আখড়ায় লোকজন পূজা করতো। পূর্ব পুরুষ সূত্রে পাওয়া কাঠের তৈরি মূর্তি দুটি প্রায় তিনশ বছরের পুরোনো। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতো বছরের পুরোনা মূর্তি চুরি হওয়ার বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হবে। খবর পেয়ে শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
error: কপি হবে না!