স্টাফ রিপোর্টার : ‘স্বপ্নের সাত রঙে রাঙাব ভূবন…’ শ্লোগানকে ধারণ করে শেরপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রংধনু ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার অব কমার্স সভাপতি গোলাম মোঃ কিবরিয়া লিটন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু ফাউন্ডেশনের সভাপতি হাফিজুর রহমান সুমন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




