ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে দুর্বৃত্তদের গুলিতে পল্লী চিকিত্সক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৫:৪৬ অপরাহ্ণ

Nihotoকেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে দুর্বৃত্তদের গুলিতে এক পল্লী চিকিত্সক খুন হয়েছে। ২৬ মার্চ বুধবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেছে। তবে কি কারণে খুন হয়েছে তা পুলিশ উদঘাটন করতে পারেনি।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের কার্ত্তিক কুন্ডুর ছেলে সুব্রত কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে মির্জানগরের বউবাজারে চেম্বার খুলে পল্লী চিকিত্সক হিসেবে জনগনের সেবা করে আসছে। বুধবার রাত ১০ টার দিকে চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার পথে মির্জানগর সাত্তার মেম্বারের বাড়ির পেছনে আসলে পিছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি করে। গুলির শব্দে লোক জন ছুটে এসে পুলিশকে খবর দিলে রাতেই তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে কেশবপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!