ভোলা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সুর্য্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির পর শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পন ও বিভিন্ন সরকারী-বেসরকারী ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের আনুষ্ঠানিক কুচকাওয়াজের সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিসপ্লেপ্রদর্শন করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় গজনবী স্টেডিয়ামে সারা দেশের সাথে এক যোগে সকাল ১১টায় অর্ধলক্ষ মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবসকে বরন করেন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে আসা স্কুল, কলেজর শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনীতি সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। এসময় শুভেচ্ছা জানান, মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা প্রশাসক মোঃ সেলিমরেজা, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সিভিল সার্জন ডা. ফরিদ আহামেদ, ভোলার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, এডভোকেট বশিরুলহ (জিপি) প্রমুখ। এদিকে একই কর্মসূচী জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় কবি মোজাম্মেল হক টাউন হলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে দিনব্যপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।




