মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নবাগত ইউএনও মোঃ সাজেদুর রহমান’র সঙ্গে প্রেসক্লাব রাজারহাট নেতৃবৃন্দের বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনওকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন-প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাঃ সম্পাদক আনিছুর রহমান লিটন, যুগ্ম সাঃ সম্পাদক রফিকুল ইসলাম, মাহফুজার রহমান মনুসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় ইউএনও সাজেদুর রহমান গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাজেদুর রহমান রাজারহাট উপজেলায় মঙ্গলবার যোগদান করেছেন।




