মেহের আমজাদ, মেহেরপুর : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর পৌরসভাকে ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় আনতে ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার মহান স্বাধীনতা দিবসে সকাল ৭টার সময় পৌরসভা কার্যালয় চত্ত¡রে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ওয়াইফাই ব্যবহার করে স্কাইপির মাধ্যমে কথা বলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একধাপ এগিয়ে গেল মেহেরপুর পৌরসভা। তথ্য প্রযুক্তির উন্নত সেবার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম তাদের কাঙ্খিত সাফল্যের দিকে এগিয়ে যাবে।

ওয়াইফাইয়ের পাশাপাশি মেহেরপুর পৌর নাগরিকদের নানাবিধ সুযোগ সুবিধা দিতে তথ্য স¤প্রচার, আজান, মৃত্যু সংবাদ, গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন সংবাদ ডিজিটাল শব্দ যন্ত্রের মাধ্যমে প্রচার করা হবে।
মেহেরপুর পৌর মেয়র আলহাজ্জ মোতাছিম বিল¬াহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক এ্যাড. মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. পল¬ব ভট্টাচার্জ।
মেয়র বলেন, পৌরবাসীকে উন্নত তথ্য প্রযুক্তি সেবা দিতেই ফ্রি ওয়াইফাই চালু করা হলো। মেহেরপুর পৌরসভার আদলে দেশের সকল পৌরসভাকে ফ্রি ওয়াইফাই- এর আওতায় আনতে প্রধান মন্ত্রীকে অনুরোধ করেন তিনি ।




