ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর এ দেশের স্থিতিশীলতা ফিরে এসেছে। শেখ হাসিনার সাহসী ও মেধাবী নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে। বিগত দিনে বিএনপি-জামাত আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপ ও মানুষ হত্যার পরিনামে দেশবাসী তাদের ঘৃনাভরে প্রত্যাখান করেছে। এ দেশকে নতুন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিতে হবে। তিনি ২৪ মার্চ সোমবার রাতে ছাতক পৌর শহরের লাকি কমিউনিটি সেন্টারে স্থানীয় আ.লীগ আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সর্বক্ষেত্রে দেশ ও সরকারকে শক্তিশালী করতে দলকে শক্তিশালী করার বিকল্প নেই। মনে রাখতে হবে আ.লীগ ও বাংলাদেশ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সকল দূর্নীতির উর্ধ্বে থেকে মাতৃভূমিকে ভালবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকারি সম্পদ লুটপাটকারী যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে। জননেত্রী শেখ হাসিনা কখনই কোন দূর্নীতিবাজ ও লুটপাটকারীদের প্রশ্রয় দেননি।
উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান গয়াছ মিয়া, সিমেন্ট কারখানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ সময় পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, আ.লীগ নেতা রসক আলী মাস্টার, আশিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আসক আলী, পৌর আ.লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্প্াদক মৃদুল কান্তি দাস মিন্টু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আ.লীগ নেতা রেজাউল করিম তালুকদার, ফরহাদ হোসেন মিছবাহ, জামাল মিয়া, হাজী আফতাব মিয়া, হাজী রাকিব মিয়া চৌধুরী, দেওয়ান আবুল কালাম মাস্টার, হাজী আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, আ.লীগ নেতা শাহ ইলিয়াস, নুর উদ্দিন, আবু সাঈদ চৌধুরী বাবুল, ডাঃ রেদওয়ানুল হক আরজু, মুজিবুর রহমান মালদার, হাবিবুর রহমান আমিন, আজাদ মিয়া মেম্বার, ফরিদ মিয়া মেম্বার, আশক আলী, ফটিক মিয়া, আব্দুল আউয়াল, হাজী আফতাব উদ্দিন, শাহ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, রইছ উদ্দিন মেম্বার, এসএম কয়েছ, মোজাম্মেল হোসেন মানিক, নোয়াব আলী, আব্দুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন, শ্রমিকলীগ নেতা নজিবুর রহমান, আজিজুর রহমান আজিজ, যুবলীগ নেতা শাহাব উদ্দিন শাহেল, আব্দুল হাই রাজু, সামছুদ্দিন মিয়া, সাদক আলী, ছালিক মিয়া, আব্দুল হেকিম, মানিক মিয়া, আফিক আলী, সুলতান মনসুর, আছাব মিয়া, শাহিন মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান বাবলু, সজিব মালাকার, জামায়েল আহমদ ফরহাদ, গিয়াস উদ্দিন, কামরুল হাসান চৌধুরী সজিব, রিয়াদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতকে অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যে ব্যস্ত সময় কাটান। সকালে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসানসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান। একই সাথে সংসদ সদস্য মুহিবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে ও আ.লীগ নেতা সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এড. নান্টু রায়, সিলেট মহানগর আ.লীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা ড. খায়রুল কবির রুমেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, আ.লীগে যোগদানকারী নেতা আব্দুল জব্বার খোকন প্রমুখ। পরে ছাতক সিমেন্ট কারখানায় মধ্যাহ্নভোজ শেষে বিকেলে দোয়ারাবাজারে সংবর্ধনা সভায় প্রতিমন্ত্রী যোগদান করেন।




