ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে : মালয়েশিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ২:০৩ অপরাহ্ণ

48339শ্যামলবাংলা ডেস্ক : মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরেই নিমজ্জিত হয়েছে এবং এর আরোহীদের মধ্যে কেউই বেঁচে নেই। মধ্য আকাশে ‘নিখোঁজ’ হওয়ার ১৬ দিন পর ২৪ মার্চ সোমবার রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলন করে ওই ঘোষণা দেন। এর আগে মালয়েশিয়া এয়ারলাইন্সও ওই বিমানের আরোহীদের স্বজনদের কাছে এরকম একটি বার্তা পাঠায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের এ ঘোষণার মধ্য দিয়ে ফ্লাইট এমএইচ৩৭০-এর আরোহীদের জীবিত ফেরত পাওয়ার বিষয়ে তাদের স্বজনদের ক্ষীণ আশাও শেষ হয়ে গেল।
হতভাগ্য যাত্রীরা কী পরিস্থিতিতে পড়েছিলেন তা এখনও জানা না গেলেও তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে এবার তা অন্তত জানা গেল। এতে আশা-নিরাশার দোলাচল থেকে মুক্তি ঘটবে তাদের স্বজনদের। যদিও এ ঘোষণার আগেও বিমান কিংবা তার যাত্রীদের অক্ষত ফেরত পাওয়ার আশা কেউ করছিলেন না। কেননা ইতিহাসে কখনই দীর্ঘদিন পর অক্ষত অবস্থায় কোনো বিমান বা যাত্রীকে ফেরত পাওয়া যায়নি।
উলে­খ্য, ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মধ্য আকাশে ‘নিখোঁজ’ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ইআর বিমানটি। এতে ২২৭ আরোহী ও ১২ জন ক্রু ছিলেন।

Need Ads
error: কপি হবে না!