ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া উপজেলা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আ’লীগ প্রার্থীদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৪, ২০১৪ ৭:৪৬ অপরাহ্ণ

Kalaroa Elected Candidateআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে রবিবার অনুষ্ঠিত কলারোয়ায় উপজেলা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম লাল্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না। উপজেলার ১টি পৌরসভা, ১২টি ইউনিয়নের ৬৭টি কেন্দ্রের মোট ১লাখ ৬৪হাজার ৫৪৪জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ১লাখ ১৬হাজার ৭৪৬টি। সর্বোচ্চ ভোট প্রদাণের শতকরা হার ৭০দশমিক ৯৫ভাগ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার রাত ৯টার দিকে বেসরকারি ফলাফল ঘোষনা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে বিজয়ী আ’লীগের ফিরোজ আহমেদ স্বপন (আনারস) পেয়েছেন ৮০হাজার ৪৪৩ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল (কাপ-পিরিচ) পেয়েছেন ৩০ হাজার ৪৪১ভোট। অপর প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক বজলুর রহমান (মোটরসাইকেল) ৬০ভোট ও জাসদ নেতা সহিদুল ইসলাম (দোয়াত-কলম) ৫৭১ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আ’লীগের আমিনুল ইসলাম লাল্টু (মাইক) পেয়েছেন ৭৯হাজার ৯১৩ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত বিএনপি নেতা রবিউল ইসলাম রবি (টিউবওয়েল) পেয়েছেন ৩১হাজার ৫৫২ভোট। অপর প্রার্থী জামায়াত নেতা ঈমান আলী শেখ পেয়েছেন ২৫২ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আ’লীগের সেলিনা আনোয়ার ময়না (কলস) পেয়েছেন ৭৫হাজার ৭৭ভোট। নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত বিএনপি নেত্রী নিলুফা ইয়াসমিন শশি (ফুটবল) পেয়েছেন ৩২হাজার ৪১৭ভোট। অপর প্রার্থী বিএনপির বিদ্রোহী রাশিদা আশরাফ (হাঁস) ২হাজার ৯৫৮ ভোট ও জামায়াত নেত্রী সুফিয়া কোরবান (প্রজাপতি) ১২ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১লাখ ১৬হাজার ৭৪৬ভোট। এর মধ্যে বৈধ ১লাখ ১১হাজার৫১৫ ভোট ও অবৈধ ৫হাজার ২৩১ভোট। চেয়ারম্যান পদে শতকরা ভোট পড়েছে ৭০দশমিক ৯৫ভাগ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১লাখ ১৬হাজার ৪৩৫ভোট। এর মধ্যে বৈধ ভোট ১লাখ ১১হাজার ৭১৭ ও অবৈধ ৪হাজার ৭১৮টি। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শতকরা ভোট পড়েছে ৭০দশমিক ৭৬ভাগ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পড়েছে ১লাখ ১৬হাজার ১৭৮টি। এর মধ্যে বৈধ ১লাখ ১০হাজার৪৬৪টি ও অবৈধ ৫হাজার ৭১৪ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শতকরা ভোট পড়েছে ৭০দশমিক ৬১ভাগ। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। বড়ধরণের কোন অপ্রীতিক ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদাণ, কেন্দ্রে যাওয়ার পথে বাঁধা, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণসহ নানা অভিযোগ পাওয়া গিয়েছে। পানিকাউরিয়া কেন্দ্রে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানা গেছে। সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক আ.কুদ্দুস, হাবিব, বেলাল হোসেন ও আবু রায়হান মিকাঈলকে লাঞ্চিত ও তাদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেয়ার খবর পাওয়া যায়। অনেক কেন্দ্রে বিএনপি-জামায়াতের পোলিং এজেন্টদের দেখা মেলেনি। উপজেলার চন্দনপুর, সুলতানপুর, রঘুনাথপুর, জালালাবাদ, দামোদারকাটি, ওফাপুর, গণপতিপুর, খাসপুর এলাকায় সংঘর্ষে মহিলাসহ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে আ’লীগ কর্মী ভূট্টো (৫০), জামায়াত ও বিএনপি কর্মী মনিরুল (৩০), হিদয় (২৫), মমতাজ (৪৫), আ.জলিল (৪৫), জোহর আলী (৬০), হুসাইন (৫০), কোমরউদ্দীন (৬৫) ও শফিকুল (৪০)কে কলারোয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চন্দনপুর কেন্দ্রে বহিরাগতদের ফাঁকা গুলিবর্ষন ও জোরপূর্বক ভোটদানের প্রেক্ষিতে সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাখানিক ভোটগ্রহণ বন্ধ থাকে। খোর্দ হাইস্কুল কেন্দ্রে সাময়িকের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ। অপরদিকে, খাঁসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টার দিকে ভোট দেওয়া নিয়ে আ’লীগ ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের জেরে স্থানীয় ১৫ হিন্দু পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মারপিটের স্বীকার হন হরেন দাস, সুফল দাস, ললিতা দাসী, কার্তিক দাস, বিশ্বনাথ দাস, লক্ষন দাসসহ ১০ জন ব্যক্তি। বিচ্ছিন্ন ঘটনা গুলোর খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। এদিকে, ৪র্থ উপজেলা নির্বাচনে কলারোয়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ উল¬াস করেছে আ’লীগ সমর্থকরা।

Need Ads
error: কপি হবে না!