ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির জয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র করছে আ’ লীগ : বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ৩:০০ অপরাহ্ণ

008_শ্যামলবাংলা ডেস্ক : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির জয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ২১ মার্চ শুক্রবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সন্ত্রাস সৃষ্টি করে সরকার ভোটকেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। প্রশাসন ও ছাত্রলীগ-যুবলীগের হামলা-মামলা, নির্যাতনের কারণে বিএনপি সমর্থিত প্রার্থী ও ভোটাররা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন।

Shamol Bangla Ads

যশোর, খুলনা, পিরোজপুরসহ উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী, সমর্থক ও এজেন্টদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট চালানোর অভিযোগ তুলে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, সরকারের নির্দেশে এসব অন্যায় আচরণের সঙ্গে যেভাবে প্রশাসন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা আপস করছেন, তাতে মনে হচ্ছে তারা গণতন্ত্রের ধার ধারেন না।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
উলে­খ্য, ২৩ মার্চ রবিবার চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!