আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ঘুমের ওষুধ খেয়ে মিশু বেগম (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ২১ মার্চ শুক্রবার ওই ঘটনা ঘটে। সে স্থানীয় তারিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের কন্যা এবং আমতলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিল।

জানা যায়, মিশু শুক্রবার সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে অসুস্থ অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় আমতলী থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে প্রেরন করেছেন।




