লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদরে গোকুন্ডা ইউনিয়নে এক গৃহবধুকে ধর্ষণের পর মারপিটসহ মাথার চুল কেঁটে দেওয়ায় অপরাধে পুলিশের হাতে একজন আটক হয়েছে।
লালমনিরহাট জেলার সদর থানা এলাকার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি গ্রামের দিনমজুর সাঈদুলের স্ত্রী(২৬)এর ওপর একই গ্রামের প্রতিবেশী আনিছ নামে এক ছেলে উত্যক্ত করতে থাকে। এরই জের ধরে অসহায় গৃহবধু তার নিজ সম্মান রক্ষার জন্য ধর্ষক আনিছকে জুতাপেটা করে। রবিবার রাতে স্বামী সাঈদুলের অনুপস্থিতিতে প্রতিবেশী আনিছ ওই গৃহবধুর শয়ন ঘরে প্রবেশ করে তার মুখ চেপে তাকে ধর্ষণ করে। পরে গৃহবধুর চিৎকারে বাড়ীর লোকজনসহ প্রতিবেশী কয়েকজন ঘটনা স্থলে আসলে আনিছ পালিয়ে যায়। একপর্যায়ে আনিছ ও তার দলবল সহ ওই ধর্ষিতা গৃহবধুকে তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় কেটেঁ দেয়া হয় তার মাথার চুল।অসহায় পরিবারটি পরে সদর থানায় আইনের আশ্রয় নিয়ে ৭ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করলে । কয়েক ঘণ্টার মধ্যে এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মামলার ৫নং অভিযুক্ত হাবিবকে আটক করে কোর্টে সোপর্দ করে।
সদর থানার (ওসি) তদন্ত মন্সুর এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাকী অভিযুক্তদেরকে আটকের অভিযান চলছে। ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে গাইনি বিভাগের ৭৭নং বেডে ভর্তি করানো হয়েছে।




