ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেলওয়ের নিরাপত্তাবাহিনীকে অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে : রেলমন্ত্রী মুজিবুল হক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৪:২৯ অপরাহ্ণ

rrrrrrতাপস চন্দ্র সরকার, কুমিল­া : রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকেও অতন্দ্রপহরীর ন্যায় কাজ করতে হবে। দেশের বিরাজমান পরিস্থিতিতে রেলের সকল যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশ রেলওয়েকে রক্ষার দায়িত্ব পালনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
তিনি  ১৮ মার্চ বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলের ৭ম ব্যাচের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ৩৮টি প্রকল্পের মাধ্যমে তা আজ দেশের বিভিন্ন ষ্টেশন ও রেললাইন নির্মানের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করছে। রেল একটি সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তাই রেলের সকল যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব একজন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে আপনাদের সকলের।
মন্ত্রী সকাল ১১টায় পাকশিস্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৭ম ব্যাচে নিয়োগ প্রাপ্ত এস আই, এ এস আই ও সদস্যদের প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন করে এবং প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের জি এম (পশ্চিমাঞ্চল) আব্দুল আওয়াল ভূঁঞা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলের চিফ কামান্ডেন্ট আমিনুর রশিদ প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!