ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটি না বাড়লে যানজট-দুর্ঘটনায় ভুগতে হবে : যাত্রী কল্যাণ সমিতি

খবর টি পড়েছেন : ১৮২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উপযাপন হবে। এর আগের দিন থেকে ঈদের ছুটি শুরু। এবারের ঈদে শুক্র ও শনিবারসহ বন্ধ মাত্র তিন দিন। অল্প ছুটির কারণে আগামী ২০ ও ২১ এপ্রিল গ্রামমুখী যাত্রীর ঢল নামবে। এতে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ব্যাপক যানজট, দুর্ভোগ ও দুর্ঘটনা ঘটতে পারে। এসব কারণে ঈদের ছুটি বাড়ানোর দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

Shamol Bangla Ads

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ঈদে কোটি মানুষ ঢাকা ছাড়েন। এক জেলা থেকে অন্য জেলায় যান পাঁচ কোটি যাত্রী। এত ট্রিপ সামাল দেওয়ার সক্ষমতা গণপরিবহনের নেই। ১৯ এপ্রিল থেকে প্রতিদিন ৪০-৫০ লাখ মানুষ রাজধানী ছাড়বেন। কিন্তু গণপরিবহনে সড়ক পথে দিনে ৬-১০ লাখ, নৌপথে ৮-১০ লাখ এবং রেলপথে দেড় লাখ যাত্রী ঢাকা থেকে যাতায়াত করতে পারেন।

আগামী ১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস শেষে ঈদের ছুটি। মোজাম্মেল হক বলেছেন, ২০ এপ্রিল অফিস খোলা থাকায় ৫০ লাখ যাত্রীর বড় অংশ আটকে যাবেন। ওইদিন সরকার ছুটি দিলে যাত্রীর চাপ কমবে। নয়ত ২১ এপ্রিল সড়ক, রেল ও নৌপথে অচলাবস্থা সৃষ্টি হতে পারে। ২০ এপ্রিল ছুটি দিলে ঈদের আগে অন্তত তিনদিন বন্ধ থাকবে। যাত্রীরা ধাপে-ধাপে যেতে পারবেন। যানজট, ভোগান্তি এবং দুর্ঘটনা কমবে।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, চাঁদাবাজি ও টোলের কারণে মহাসড়কের যানজট হয় ঈদের সময়। অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়ার লোভে প্রতি ঈদে ফিটনেসবিহীন যানবাহন নামে। এগুলো বিকল হয়ে যানজট হয়। ঘটে দুর্ঘটনা। ঈদের সময় একজন চালক দৈনিক গড়ে ১৫ ঘণ্টা টানা গাড়ি চালান। এবারের ঈদের ছুটি কম থাকায় অতিরিক্ত যাত্রীর চাপে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়তে পারে।

এবারের ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে। সংবাদ সম্মেলনে বলা হয়, এ কারণে ট্রেন যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হবে। প্রান্তিক জনগোষ্ঠী এখনও অনলাইনের জন্য প্রস্তুত নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বয়স… পরবর্তী সংবাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রয়োজন হলে বিবেচনা করা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads