ads

সোমবার , ১৭ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৪ ৫:০৪ অপরাহ্ণ

IIIইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান ততকাল রবে কৃত্বি তোমার বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।এই প্রতিপাধ্যকে সামনে রেখে ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। ১৯২০সালের এই দিনে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এক সম্ব্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করা শিশুটি একদিন হয়ে উঠে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি। আজন্ম সংগ্রামী এ নেতা সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন একটি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তার সাহসী আপোষহীন নেতৃত্বে ও বীরত্বপূর্ন সংগ্রামে অনুপ্রানীত হয়ে জেগে উঠে নির্যাতিত,নিপীড়িত পরাধীন বাঙালী জাতি। আগামী প্রজন্মকে অবগত করার জন্যই যথাযোগ্য মর্যাদায় ইসলামপুর উপজেলা প্রশাসন উদ্দোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে ইসলামপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় র‌্যালি শেষে উপজেলা পাবলিক হল মিলানায়তনে শিশুদের জাতির জনক বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ নজরুল ইসলামের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা বারী মন্ডল,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আঃ কাদের শেখ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান,শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,সমাজসেবা অফিসার হারুন অর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল মিয়া কৃষি অফিসার মতিউর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে পুরুস্কার বিতরন ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!