রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ মার্চ বৃহস্পতিবার । এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন বর্তমান সরকার গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করছে। তাই রামুর সার্বিক আইন শৃংখলা ও অবকাঠামোর উন্নয়নে সকলের সহযোগীতা চান তিনি। তিনি আরো বলেন সরকার এলাকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে । শিক্ষা, অবকাঠামো, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কটুনৈতিক সম্পর্কের উন্নয়নসহ জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন, এলজি ই ডি প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার সীল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সালামত উলাহ, স্বাস্থ্য ও উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম, পরিবার পরিকল্পপনা কর্মকর্তা জসিম উদ্দিস মো, ইউসুফ, মৎস্যবীদ মো. মশিউর রহমান, প্রানী সম্পাদ কর্মকর্তা মো, ইদ্রিস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, রামু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক, ফতেখাঁরকুল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা চেয়ারম্যান এম এম নূরচ্ছাফা, রশিদনগর চেয়ারম্যান আবদুল করিম, কচ্ছপিয়া ইউনিয়ন নুরুল আমিন, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান সাইফুল আলম, আওয়ামীলীগ নেতা ফরিদ মাষ্টার, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সুরেশ বড়–য়া বাঙ্গালী প্রমুখ।




