ads

রবিবার , ১৬ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০১৪ ৫:৪৭ অপরাহ্ণ
৬ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : অবৈধভাবে ভারতে গিয়ে আটক ৬ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের কলারোয়ার মাদরা বিওপির বিজিবির কাছে হস্তান্তর করে। এর আগে শুক্রবার গভীর রাতে অবৈধপথে ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাদেরকে আটক করে। হস্তান্তরকৃতরা হলো- কলারোয়ার বড়ালী গ্রামের মুক্তার আলী গোলজারের কন্যা রুপা খাতুন (১৮), যশোর জেলার কেশবপুরের চাদড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম (৩০), মনিরামপুরের ষোলখাদা গ্রামের হাসান মোড়লের স্ত্রী জোসনা বেগম (৩৬), পুত্র ইমান মোড়ল (৪), শার্শার বাগআঁচড়া গ্রামের আসাদুল সরদারের স্ত্রী লিপি খাতুন (২৫) ও পশ্চিম কোটা গ্রামের নেছার আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। বিজিবি সূত্র জানায়, কাজের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ জন নারী-শিশু বাংলাদেশিকে আটক করে ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার বিথারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। শনিবার বিকেলে উপজেলার রাজপুর সীমান্তের মেইন পিলার ১৩/৩এস এর ১০ আরবির এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশের মাদরা বিওপির বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায় (মামলা নং-১৭) হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!