মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ১১ মার্চ মঙ্গলবার সকল ১১টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)হাসিনা ইসলামের সভাপতিত্বে ও রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি থেকে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহবুব আলম, মোঃ মামুনুর রহমান, মোঃ মনিরুজ্জামান ও মোঃ দেলোয়ার হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার নীহার রঞ্জ্ন রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার ও আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী।
আলোচনা সভার শুরুতেইকোরআন তেলাওয়াত করেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন ও গীতা পাঠ করেন পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী ।
আলোচনা সভার পূর্বে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক, শি্িক্ষকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক র্যালী শহর প্রদক্ষিন করে।




