ads

মঙ্গলবার , ৪ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার পাচ্ছে বাড়ি

খবর টি পড়েছেন : ৩৯১
এবার আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার পাচ্ছে বাড়ি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আধা-পাকা বাড়ি পাচ্ছেন আরও প্রায় ৫৩ হাজার ৫০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছেন প্রায় ৭০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। ৩ মে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ওই তথ্য জানানো হয়। ওইসময় আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘গুণগত মানের বিষয়ে কোনো আপোষ করা হবে না। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখাব। কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা কাউকে এই উদ্যোগের সুনাম নষ্ট করতে দেব না।’ তিনি আও বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি পৃথিবীতে বিরল মডেল। অসহায় মানুষের জন্য নেওয়া এই কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগ মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজ খবর রাখেন।’ এ সময় আশ্রায়ন প্রকল্পে উপকারভোগীদের একটি ডাটাবেজ তৈরি করতে বলেন মুখ্যসচিব।

জানা গেছে, দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০টি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনো রকম ব্যত্যয় ছাড়া গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় জানানো হয়, আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ১ লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দেবে সরকার, সেগুলোর নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ন প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। দেশের সব বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি ওই বৈঠকে সংযুক্ত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদারীপুরে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, ২৬ লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ৩ ধরনের বিল ২ মাস মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads