ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা মেডিকেলে দেশের প্রথম বোনম্যারো প্রতিস্থাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ

Nasimশ্যামলবাংলা ডেস্ক : দেশে প্রথমবারের মত সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) সম্পন্ন হয়েছে। ১০ মার্চ সোমবার ৫২ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তার দেহে সফলভাবে ওই অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক এমএ খান এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ডা. বিমলাংশু দে’র নেতৃত্বে চিকিৎসক প্রতিনিধি দল ওই প্রতিস্থাপন সম্পন্ন করেন।

Shamol Bangla Ads

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই তথ্য জানান। এসময় তিনি বলেন, দরিদ্রদের বিনামূল্যে এ চিকিৎসা দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। দেশের সব রোগীকে বিনামূল্যে অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা দেওয়া যায় কি-না সেটাও বিবেচনা করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ খান বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতিতে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন একটি মাইলফলক। এর মাধ্যমে ক্যান্সার, রক্তরোগ, থ্যালাসেমিয়াসহ আরও অনেক দুরারোগ্য ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের অক্টোবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এ অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্রের উদ্বোধন করা হয়। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সময়েই অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কোটি টাকা মূল্যের একটি মেশিন হঠাৎ বিকল হয়ে পড়ায় প্রতিস্থাপন সম্পন্ন করা যায়নি। কয়েক মাসে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে গতকাল একজন রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো।

Need Ads
error: কপি হবে না!