ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয়নগরে টিভির গোডাউনে আগুন

খবর টি পড়েছেন : ৩৩৮
বিজয়নগরে টিভির গোডাউনে আগুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকার ৭১ হোটেলের পেছনে হা-মীম ইলেকট্রনিকসের একটি টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে পানি সংকট দেখা দেওয়ায় কাজ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

Shamol Bangla Ads

আশপাশের ভবন থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। গোডাউনের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই আগুনের ঘটনা ঘটে।

বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ১০০ কর্মী আগুন নেভাতে কাজ করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।

Shamol Bangla Ads

রাফি আল ফারুক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে বর্তমানে ১৩টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা… পরবর্তী সংবাদ ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads