ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বিচারকের বিচারের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ১২:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিচারকের বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আদালতকে অপবিত্র করার প্রতিবাদে ও বিচারকের দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে। গতকাল শনিবার দুপুরে শহরের থানার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন অপহরণের পর হত্যার শিকার স্কুলছাত্র হৃদয়ের মা তাসলিমা খাতুন, মানবাধিকার কর্মী কামরুন নাহার ময়না, টিআইবির কুষ্টিয়ার সমন্বয়ক মাহমুদ হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার সিংহ রায়, মানবাধিকার কর্মী হাসান আলী, নাট্য পরিষদ কর্মী এম কাইয়ুম, মানবাধিকার কর্মী তাজনিহার বেগম প্রমুখ। বক্তারা, কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আবজাল হোসেনের ঘুষ-দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে তাকে প্রত্যাহারসহ তদন্ত করে শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, স্বীয় স্বার্থ চরিতার্থের প্রয়াসে বিচারক চাঞ্চল্যকর ও র্স্পশকাতর মামলার আসামিদের জামিনে মুক্তি দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকির মুখে ঠেলে দিয়েছেন। ইতিপূর্বে একই বিচারকের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও অভিযোগ উত্থাপিত হয়। এই প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী ন্যায় বিচার বঞ্চিত পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!