দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পাবলিক পলিসি ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বুধবার উপজেলার নাগরিক সমাজ,আদিবাসী,শিক্ষক,শিক্ষাথী অভিভাবক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে নেত্রকোনা জেলায় প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি প্রদানে ৪৫% হারের পরিবর্তে ৯০% হারে উন্নীত করার দাবীতে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয় ।

দাবী সমূহ অভিলম্বে কার্যকর করার দাবীতে বক্তব্য রাখেন উপজেলা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন চুন্নু,নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, প্রবীন রাজনীতিক দূর্গা প্রসাদ তেওয়ারী,সুজন সভাপতি অজয় সাহা,সম্পাদক মোঃ নূরুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি দিলদার হোসেন খান,পেস্রক্লাব সম্পাদক তোবারক হোসেন খোকন,প্রধান শিক্ষিকা শামসুন্নাহার বেগম,আঃ আজিজ, স্বাবলম্বী দেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিদ্যুৎ কুমার দে প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




