ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ৬ জন

খবর টি পড়েছেন : ৫২৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে পুরনো ৫ জনকেই আবার নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন সাবেক সচিবকে।

Shamol Bangla Ads

ওই ৬ উপদেষ্টাদের নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩ বি (১) ক্ষমতাবলে এসব উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

নতুন করে নিয়োগ পাওয়া পুরনো পাঁচ উপদেষ্টা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাঁদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

Shamol Bangla Ads

গত মেয়াদে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রয়াত হন। তবে ওই পদে আর কাউকে নিয়োগ দেননি প্রধানমন্ত্রী। এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর ২০০৯-২০১৪ মেয়াদে জনপ্রশাসন উপদেষ্টা ছিলেন।

এবার উপদেষ্টা পদে পুরনোদের সঙ্গে নতুন যোগ হয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি কবি কামাল চৌধুরী হিসেবেও পরিচিত। তিনি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্তুতির নেতৃত্ব দিয়েছেন। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে যুক্ত ছিলেন কামাল চৌধুরী। তিনি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ছিলেন।

২০১৭ সালে মুখ্য সচিব হিসেবে অবসরে যাওয়ার আগ পর্যন্ত কামাল চৌধুরী প্রভাবশালী আমলা ছিলেন। এর আগে তিনি জনপ্রশাসনসচিব, শিক্ষাসচিব ও তথ্যসচিবের দায়িত্ব পালন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাব: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads