ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা : ব্যস্ত প্রার্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ

upa-zillaতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : আগামী ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ে নওগাঁর আত্রাইয়ে প্রচার-প্রচারণা শেষ সময়ে জমে উঠেছে।
এলাকাবাসী নিরুত্তাপ গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ¦›িদ্বতায় নির্বাচিত হওয়াই নির্বাচনের কোন স্বাদ না পেয়েও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি মানুষের মাঝে নির্বাচনী আমেজে তা এখন কানায় কানায় পরিপূর্ণ। এলাকার সর্বত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হাওয়া বইছে। উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রাম-গঞ্জের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে, দোকান-বিপণিতে, চা-স্টলসহ সর্বত্রই চলছে নির্বাচনের আলোচনা-সমালোচনা। অপরদিকে নিজের জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি জনপদ ও ভোটারের বাড়ি বাড়ি চষে বেরাচ্ছেন প্রার্থীরা। বিন্দুমাত্র সময় নষ্ট করার ফুসরত নেই প্রার্থী ও কর্মীদের হাতে। নাওয়া-খাওয়া ছেড়ে নিজের পরিবারসহ কর্মীদের নিয়ে ছুটছেন সবাই ভোটারদের দুয়ারে দুয়ারে আর শোনাচ্ছেন হাজারও রকমের প্রতিশ্রæতি। উপজেলার সর্বত্রই জনসাধারণের মাঝে সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত চলছে বিভিন্ন প্রার্থীদের নিয়ে আলোচনা। ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের বড় আকর্ষণ প্রধান দুই দলের প্রার্থীদের নিয়ে। সবাই চেয়ে আছে এই দুই প্রধান দলের প্রার্থীর দিকে কে হবে এবারের উপজেলা চেয়ারম্যান? অনেক নতুন ভোটাররা অধির আগ্রহে অপেক্ষায় আছে তাদের জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য।
এবারে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ (মোটর সাইকেল), আ’লীগের বিদ্রোহী প্রার্থী শ্রী বিথেন্দ্রনাথ সাহা (ঘোড়া), বিএনপি’র দুটি গ্রুপ সমর্থিত দুইজন প্রার্থী এসএম রেজাইল ইসলাম রেজু (আনারস) ও এ্যাডভোকেট মোল্লা মাহমুদুর রহমান রজার (দোয়াত কলম) প্রতীক নিয়ে লড়ছেন।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত চৌধুরী গোলাম মোস্তফা বাদল (তালা), বিএনপি’র এক গ্রুপের প্রার্থী একরামুল বারী রনজু (টিউবওয়েল) ও আরেক গ্রুপের প্রার্থী এমদাদুল হক টগর (টিয়া পাখি), মন্জুরুল আলম মিলন (চশমা) প্রতীক নিয়ে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত মোছাঃ মমতাজ বেগম (কলস), বিএনপি’র এক গ্রুপ সমর্থিত আকতার জাহান লাকী (হাঁস) ও বিএনপি’র আরেক গ্রুপের প্রার্থী মোছাঃ শামীম আরা চৌধুরী (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তৈরি হয়েছে প্রার্থীদের পোস্টার দিয়ে ভোটের অফিস আর চলছে নানা রকম চা পানের আয়োজন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইক দিয়ে প্রচারণা। এলাকার রাস্তাঘাট ছেয়ে গেছে সাদা-কালো ছবি যুক্ত পোস্টারে। নির্বাচনকে ঘিরে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের ব্যবসাও জমজমাট।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মাসুদ রানা (৩৫) নির্বাচন সম্পর্কে বলেন, আমরা গত দশম জাতীয় সংসদ নির্বাচনের কোন স্বাদ না পেলেও এই উপজেলা নির্বাচনে সৎ, যোগ্য ও নির্ভীক প্রার্থীকে ভোট দিয়ে সেই অভাবকে পুষিয়ে নিতে চাই। আত্রাই সাহেবগঞ্জ গ্রামের নতুন ভোটার আনসার (২৩) বলেন, জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। তাদের আর অর্থের লোভ দেখিয়ে ক্রয় করা যাবে না। আমি আমার জীবনের প্রথম ভোটটি সাহসী, সৎ ও সুশিক্ষিত প্রার্থীকেই ভোট দিয়ে জয়ী করতে চাই।
এবিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, আগামী ২৭ ফেব্রæয়ারী ২য় পর্যায়ের উপজেলা নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এখন পর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যদি বিধি লংঘনের কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলা পরিষদ নির্বাচনে আত্রাই উপজেলায় ৪৯ টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং মোট ভোটার সংখ্যা ১লাখ ৩৬হাজার ৯২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮হাজার ১৫১জন ও মহিলা ভোটার ৬৮হাজার ৭৭১জন।

Need Ads
error: কপি হবে না!