সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আগরদাড়ি এলাকার একটি ডোবা পুকুর থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৪০)। সে সদর উপজেলার গোদাঘাটা এলাকার ছবেদ আলী দালালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুস সামাদ গত ৩ দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোজাখুজির এক পর্যায়ে শনিবার দুপুরে স্থানীয়রা জামায়াত অধ্যুর্ষিত আগরদাড়ি এলাকার জনৈক শিমুল নামের এক ব্যক্তির ডোবা পুকুরের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে সদর থানার এসআই আবুল কাশেম স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, নিহত আব্দুস সামাদ একজন মাদকাশক্ত । তিনি আরো জানান লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।




