ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিচার্লিসনের সেই গোলটিই বিশ্বকাপে সেরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২৪, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ

২৪ নভেম্বর ২০২২; এ দিনটি চাইলেও ভুলতে পারবেন না রিচার্লিসন। যেদিন সার্বিয়ার বিপক্ষে তিনিই নায়কের বেশে হাজির হয়েছিলেন লুসাইল আইকনিক স্টেডিয়ামে। ম্যাচের ৬২তম মিনিটের পর ৭৩তম মিনিটেও গোল করেন। যেনতেন কোনো গোল হলে এত কথা হতো না। নিজের ও দলের স্কোরলাইন ২-০ করার পথে যে গোলটি করেছিলেন রিচার্লিসন, সেটি যে ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে ছবির মতো।

Shamol Bangla Ads

বাঁ পাশ দিয়ে আক্রমণে ওঠা ভিনিসিয়ুস জুনিয়র নিখুঁতভাবে বল পাস দেন ডি বক্সের সামনে থাকা রিচার্লিসনকে। হাওয়ায় ভাসা বলটি রিচার্লিসন ওভারহেড বাইসাইকেলে কাঁপিয়ে দেন সার্বিয়ার জাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে তাঁর বন্দনা। তখনই বোঝা যায় এই গোলটি এবারের আসরের সেরার তালিকায় জায়গা করে নেবে। গতকাল ফিফার প্রকাশিত ফলাফলে সেই উত্তরটি মিলে গেল। আর ৯ গোলকে পেছনে ফেলে দর্শকদের ভোটে রিচার্লিসনের সেই গোলটিই হয়েছে আসরের সেরা।

ফিফার মনোনয়ন পাওয়া তালিকায় রিচার্লিসনের আরেকটি গোলও ছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ডি বক্সের বাইরে মাথা থেকে পায়ে বল নিয়ে সতীর্থকে পাস দিয়ে নিজে বক্সে ঢুকে পড়া। আবার পেছন থেকে পাওয়া পাসে বল জালে জড়ানো। তবে দর্শকরা সেরা হিসেবে বাছাই করলেন সার্বিয়ার বিপক্ষে করা গোলটি। যেখানে ছিল বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের গোলও। বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেছিলেন এনজো।

Shamol Bangla Ads

এ ছাড়া ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ চুরমার করে নেইমারের করা ম্যাজিক্যাল গোলটিও স্থান পায় সংক্ষিপ্ত তালিকায়। সবাইকে ছাড়িয়ে ভোটে সেরা হন রিচার্লিসনই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads