ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৭ জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১২:১৯ অপরাহ্ণ
মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৭ জন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাকারী ১৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব ভোদন, প্রলয় কুমার মুক্তি, কালিপদ সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম আতিকুর রহমান, আশেক এলাহী, এনামুল হক সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজিয়া সুলতানা। নির্বাচনে প্রাপ্ত ১ লক্ষ ৫২ হাজার ৩৬৫ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থী জামানত হারিয়েছেন বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আমিনুর রহমান। এ উপজেলায় গত ১৯ ফেব্রæয়ারী অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আঃ সাত্তার নান্নু, ময়নুল ইসলাম ও রিয়াছাত হায়দার টগরসহ ৬জন, ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মন্ডল ও সাজ্জাদ হোসেনসহ ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার, হাসিনা বিশ্বাস ও তহমিনা রহমানসহ ৪জন প্রতিদ্ব›দ্বীতা করেন। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী আঃ সাত্তার নান্নু ৫৭ হাজার ৫২৮ ভোট পেয়ে চেয়ারম্যান, মর্জিনা আক্তার ৬৩ হাজার ৯২৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান এবং জামায়াত সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম ৬৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

Need Ads
error: কপি হবে না!