মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের সর্বেত্রে শেষ মহুর্তে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারনা। উপজেলা সদরসহ বিভিন্ন বাজার, বাসা-বাড়ি, অলিতে-গলিতে নির্বাচনী পোষ্টার, ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ঘনবসতিপূর্ণ এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৫০৩ জন ও মহিলা ভোটার ৬৪ হাজার ৭৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি। নির্বাচনে বড় দু’টি দল সমর্থিত প্রার্থীদের প্রচারনায় তাদের পছন্দের নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করতে জেলা পর্যায়ের প্রথম সারির নেতারা গণ সংযোগ-পথ সভার পাশাপাশি ভোটারদেরকে এলাকার উন্নয়নে কথার ফুলঝুড়ি যেন অন্ত নেই। তবে ভোটাররা বলছেন আমরা দেখে-শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিব এবং এলাকার উন্নয়নসহ বিপদ-আপদে যাকে পাশে পাবো তাকে নির্বাচিত করতে ভুল করবো না। এ দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভোট না হওয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সব দলের প্রার্থীরা অংশ গ্রহণ করার ফলে নির্বাচনী জ্বরে কাঁপছে গোটা উপজেলা। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতাকারীরা হলেন-রাজারহাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান (দোয়াত কলম), বিএনপি সমর্থিত প্রার্থী ও বর্তমান বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল হাশেম (কাপ পিরিচ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি, বর্তমান চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী বর্তমান রাজারহাট সদর ইউপি’র চেয়ারম্যান মোঃ এনামুল হক (আনারস), স্বতন্ত্র প্রার্থী পাঙ্গা রাজার নাতী রনবীর নারায়ণ কোঙর (ঘোড়া)। এ দিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানকে সমর্থন দিয়েছে উপজেলা জাপা ও জাকের পার্টি এবং তার পক্ষে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাফর আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাশেমের পক্ষে জেলা বিএনপি’র যুগ্ম সাঃ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র বিএনপি নেতা নূর ইসলাম নুরুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন। ভাইস চেয়ারম্যান পদে-বিএনপি সমর্থিত ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ সরকার ধনী (চশমা), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মোঃ আশিকুল ইসলাম মন্ডল (সাবু) (নলক‚প), উপজেলা জামায়াতের সাঃ সম্পাদক ও জামাত সমর্থিত মাওঃ মোঃ কফিল উদ্দিন (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জাপা সমর্থিত মোছাঃ সাজেদা বেগম লাজিনা (হাঁস), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোছাঃ ইয়াছমিন বেগম (সিলিং ফ্যান), স্বতন্ত্র প্রার্থী কোরাইশী ফেরদৌসী লায়লা (বীথি) (কলস) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। উলেখ্য, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতীদ্ব›িদ্বতা করলেও এখানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের (দোয়াত কলম), বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আবুল হাশেম (কাপ পিরিচ) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পীর (মোটর সাইকেল) প্রতীকের মধ্যে ত্রি-মূখী হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে শেষ হাসি কে হাসবে তার জন্য ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট গণনা পর্যন্ত অপেক্ষার কথা বলছেন ভোটাররা।




