ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের মনোনয়নকে কেন্দ্র করে আ’লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ : পুলিশের এসআইসহ আহত ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৫:২৫ অপরাহ্ণ

Nalitabari Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগেই আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোট গ্রহণকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের একজন এসআই ও একজন এএসআইসহ ৭ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আহতরা হলেন নালিতাবাড়ী থানার এসআই খোকন সরকার, এএসআই রাম প্রসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রুপের সমর্থক জাকারিয়া (৩৫) সোহেল মিয়া (৪০) রাজন (৩২) কাইছার (২৭) ও স্বপন মিয়া (৩০)। আহতদের মধ্যে সোহেল মিয়ার অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদের আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল নেতাদের ভোট গ্রহনের কথা ছিল। এ উপলক্ষ্যে নালিতাবাড়ী পাবলিক হল অডিটরিয়ামে আসেন আ’লীগের কেন্দ্রিয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন। দুপুরে পৌণে ১ টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ. হালিম উকিল এর সমর্থকরা তার সাথে উপজেলা পরিষদ হলরুমে দেখা করতে যেতে চাইলে অপর প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুর সমর্থকরা বাধা দেয়। এতে দুই গ্রুপের সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নালিতাবাড়ী এ তৃণমূল ভোটকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!