ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুবলী প্রসঙ্গে অপুর সুরেই কথা বললেন শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

ঈদে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বুবলীর মন্তব্যে সরগরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। এবার অপুর সুরেই তাল মিলালেন ‘ঢালিউড কিং’ শাকিব খান।

Shamol Bangla Ads

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী জানান, তিনি আর শাকিব আইনত এখনও স্বামী-স্ত্রী। তাদের ডিভোর্স হয়নি। ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেন, অপুর সঙ্গে শাকিবের বিয়ে আদৌ হয়নি। কারণ, শাকিব একজন মুসলিম। অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করে।

অপু প্রসঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বুবলী জানান, সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুইজনের সম্পর্কে ফাটল থাকে। তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলীকে ঘৃণা করেন, অথচ শাকিবের প্রশংসা করেন এ বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বুবলী।

Shamol Bangla Ads

বুবলীর ওই সাক্ষাৎকারের পর ভীষণ বিরক্ত অপু। শাকিবের প্রতি ভীষণ অভিমানও হয় তার। যে কারণে ঈদে ছেলে জয়কে নিয়ে শাকিবের বাড়িতে যেতে চাননি। পরে শাকিবের পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে সময় কাটান তিনি।

জানা গেছে, অপুর মতো শাকিবও বুবলীর এমন মন্তব্যে বেশ বিরক্ত। শাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন, ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটান শাকিব। এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা ‘রাজকুমার’ মুক্তি। তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে শাকিবকে। বুবলীর মন্তব্য শাকিবকে ফেলেছে সাময়িক অস্বস্তিতেও।

বুবলী প্রসঙ্গে তাই বন্ধুমহলে মন্তব্য করেন শাকিব। বলেন, আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে। শাকিব আরও বলেন, এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই। সত্যি, আমি খুবই বিরক্ত।

প্রসঙ্গত, অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সংসার করলেও সে সম্পর্ক ভেঙে যায় শাকিবের। এরপরই শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন, অপুর মতো বুবলীও তার কাছে অতীত। শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলীর সঙ্গে যোগাযোগ থাকবে।

Need Ads
error: কপি হবে না!