মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বারঃ কুমিল্লার দেবিদ্বারে বিএনপি সমর্থক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মঞ্জু মুন্সীর গাড়ি বহর থেকে আ’লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের উপর গুলি বর্ষনের ঘটনায় ১০ জন দলীয় নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলা পরিষদের গেটে ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাদ্দাম হোসেন বাদী হয়ে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও তার পুত্র কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রিজবিউল আহসান মুন্সীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা
হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি দলীয় সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনসহ দলীয় নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারনা শেষে মুন্সীর বাসভবনে যাচ্ছিলেন। একই সময়ে আ’লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে বের হয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের গেটে মঞ্জু মুন্সীর গাড়ি বহরের মুখোমুখি হয়। এতে উভয় গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মঞ্জু মুন্সী ও তার ছেলে গাড়ি থেকে গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ মারাত্মক আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা মাসুম রানা, আবু হানিফ। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা মঞ্জু মুন্সীর ২টি গাড়ির গøাস ভাংচুর করে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান জানান, সাবেক সাংসদ মঞ্জু মুন্সীর গাড়ি বহর থেকে গুলি বর্ষন করা হয়, গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সাবেক সাংসদ মঞ্জু মুন্সীসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়
টি নিশ্চিত করেছেন থানার ওসি।




