পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার বৃশালিখায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. কামসুল হক টুকুর গ্রামে নির্বাচন পরবর্তি সহিংসতায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. আবু সাইয়িদের ৭ সমর্থকের বাড়ীঘর ভাংচুর ও এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, রোববার অনুষ্ঠিত নির্বাচনের জের ধরে সোমবার সকালে ১০/১২ জনের একদল সন্ত্রাসী বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের আলতাফ হোসেন, আব্দুল মালেক, ডা. অধীর কুমার সরকার, আব্দুল কাদের, হারুনার রশিদ হুকু, আব্দুর রব সরকার রাউস, নাজিমুদ্দিনের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তবে এ সময় তারা বাড়ীতে না থাকায় কেউ আহত হয়নি। এ ছাড়া বেড়া বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময় মকবুল হোসেন (৬৫) নামক এক মুক্তিযোদ্ধাকে মারধর করে সন্ত্রাসীরা। এ সব ঘটনায় এখনও মামলা হয়নি। ক্ষতিগ্রস্থ আলতাফ হোসেন জানান, তারা থানায় মামলা করতে সাহস পাচ্ছে না।




