ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে শেষ প্রচারনায় চেয়ারম্যান প্রার্থীরা ঘর গোছাতে ব্যস্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ২:৪৫ অপরাহ্ণ
ছাতকে শেষ প্রচারনায় চেয়ারম্যান প্রার্থীরা ঘর গোছাতে ব্যস্ত

Duwara bazar Photo---1জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : দু’সপ্তাহের টানা প্রচার-প্রচারনা, গণসংযোগ, পথসভা ও নির্বাচনী কর্মীসভা শেষে ছাতক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা শেষ প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় সিংহভাগ চেয়ারম্যান প্রার্থী ঘর গোছাতে সোমবার নিজ-নিজ এলাকায় গণসংযোগ করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী সোমবার রাত ১২টার পর সবধরনের প্রচার-প্রচারনা বন্ধ থাকবে। তাই সময়ের আগেই শেষবারের মতো ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় সেরে নিচ্ছেন প্রার্থীরা। বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৯৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হবে। তাই প্রার্থীদের প্রচারনার পাশাপাশি স্ব-স্ব নির্বাচন পরিচালনা কমিটি এজেন্ট নিয়োগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে এজেন্টরা ব্যানার-পোষ্টারসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে যেতে দেখা গেছে। এদিকে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও শেষ প্রচারনায় ভোট ব্যাংক ভারী করতে নিজ এলাকাসহ নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন প্রার্থীর সাথে যোগাযোগ করে জানা যায়, আ.লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব আবরু মিয়া তালুকদার (ঘোড়া) সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ ইউনিয়ন নোয়ারাই শেষবারের মতো গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। এছাড়া তিনি ছাতক পৌরসভা ও কালারুকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তার পক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে শেষ গণসংযোগে ব্যস্ত সময় কাটান। নাগরিক ফোরাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী পৌর জামায়াতের আমীর এড. রেজাউল করিম তালুকদার (টেলিফোন) তার নিজ এলাকা ছাতক পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও ১৯দলীয়জোট নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। চেয়ারম্যান প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব গিয়াস মিয়া (চিংড়ি মাছ) প্রায় ডজনখানেক প্রবাসীদের সাথে নিয়ে নিজ ইউনিয়ন ভাতগাঁওয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। এছাড়া দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও দোলারবাজার ইউনিয়নেও তিনি গণসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। আ.লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজা (দোয়াত-কলম) সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ ইউনিয়ন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁওয়ে ভোটারদের সাথে শেষ প্রচারনায় লিপ্ত হন। দুপুরের পরে তিনি প্রবাসী সমর্থকদের নিয়ে ভাতগাঁও, জাউয়া, চরমহল­া, সিংচাপইড়, দোলারবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করেন। স্থানীয় আ.লীগ ও এমপি মুহিবুর রহমান মানিক সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল (কাপ-পিরিচ) সোমবার বিকেল পর্যন্ত নিজ ইউনিয়ন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁওয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। পরে উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে গণসংযোগকালে তিনি কাপ-পিরিচ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় আ.লীগ, যুবলীগ, স্বেচচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপি একাংশের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (হেলিকপ্টার) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শেষ প্রচারনায় লিপ্ত হন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, জাউয়া ও ছাতক পৌরসভায় গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি, খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা তার সাথে ছিলেন। বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রূপা রাজা চৌধুরী (আনারস) সোমবার দিনব্যাপী নিজ ইউনিয়ন দোলারবাজারে গণসংযোগ করেছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে তিনি আনারস প্রতিকে ভোট প্রার্থনা ও তার জন্য দোয়া কামনা করেন।

Shamol Bangla Ads

নির্বাচনী উত্তাপে কাপছে গোটা উপজেলা
দোয়ারায় আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রি-মুখী লড়াই

Shamol Bangla Ads

নির্বাচনের উত্তাপে কাপছে দোয়ারাবাজার উপজেলা। নির্বাচনকে ঘিরে চায়ের টেবিল থেকে শুরু করে গোটা উপজেলায় বইছে নির্বাচনী উত্তাপ। গ্রামে-গঞ্জে, হাট-বাজারে ও পাড়ায়-পাড়ায় নির্বাচনী প্রচারনায় গোটা উপজেলায় বইছে উৎসবের আমেজ। পোষ্টারে-পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চল। নির্বাচনের শেষ প্রচার-প্রচারনায় কোমর বেঁধে গ্রাম থেকে গ্রামান্তর ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। এখানে চেয়ারম্যান পদে ৬প্রার্থীর মধ্যে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আ.লীগ, বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ত্রি-মুখী লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। তবে এখানে এককপ্রার্থী ঘোষনা করা হলেও আ.লীগ, বিএনপির প্রার্থীরা বিদ্রোহের আগুনে পুড়ছেন। কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুছ রয়েছেন অনেকটা সুবিধাজনক অবস্থানে। চেয়ারম্যান পদে আ.লীগের এককপ্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের আহবায়ক ইদ্রিস আলী বীরপ্রতিকের নাম ঘোষনা করা হলে একাধিক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, আ.লীগ নেতা মোহাম্মদ আলী খান নিজের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (একাংশ) হারুন অর-রশিদকে কেন্দ্রিয়ভাবে এককপ্রার্থী ঘোষনা করা হয়। উপজেলা বিএনপি (অপরাংশের) সভাপতি, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। খেলাফত মজলিস নেতা মাওলানা জিয়া উদ্দিন নির্বাচনী মাঠে থাকায় ডাঃ আব্দুল কুদ্দুছের ভোট ব্যাংকে আঘাত আনার কিছুটা সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। সবমিলিয়ে চেয়ারম্যান পদে এখানে রীতিমতো টান-টান অবস্থা বিরাজ করছে। শেয়ার বাজারের মতো ভোটের পাল­া উঠা-নামা করলেও শেষ লড়াইটা হবে আ.লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত দোয়ারা উপজেলায় ১লক্ষ ২৯হাজার ১শ’ ২৫ ভোটার ৫৫টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩হাজার ৫শ’ ১২ ও মহিলা ভোটার ৬৫হাজার ৬শ ১৩। এখানেও নারী ভোটারদের সমর্থন নিতে প্রার্থীরা ঝাপিয়ে পড়ছে ভোটারদের বাড়ি-বাড়ি।

১৯ ফেব্রুয়ারী নির্বাচনে হেলিকপ্টারেরবিজয় নিয়েই ঘরে ফিরবে বিএনপি
———–মিজানুর রহমান চৌধুরী

উপজেলা নির্বাচনে বিএনপির এককপ্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের হেলিকপ্টার প্রতিকের সমর্থনে জাউয়াবাজার, জিয়াপুরবাজার, আশাকাচর পয়েন্ট, কামারগাঁওবাজার, চেচান বাজার, গোবিন্দগঞ্জ, হাসনাবাদ বাজার, ছাতক পৌরসভা ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, ১৯ফেব্র“য়ারির নির্বাচনে হেলিকপ্টারের বিজয় নিয়েই ঘরে ফিরবে বিএনপি। নিজাম উদ্দিনের পক্ষে গোটা উপজেলায় সৃষ্টি হয়েছে গণজোয়ার। ছাতকের মতো সারাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত বিএনপির সৈনিকরা বিজয় ছিনিয়ে আনবে। হেলিকপ্টারের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভ্রান্ত ছড়াচ্ছে। সিলেট বিভাগের মধ্যে ছাতক ও দোয়ারা উপজেলা ১৯দলীয়জোট প্রার্থীর ক্ষেত্রে উন্মুক্ত রাখা হয়েছে। ছাতক উপজেলায় কেন্দ্রিয়ভাবে বিএনপির এককপ্রার্থী হিসেবে নিজাম উদ্দিনের নাম ঘোষনা করা হয়েছে। এখানে ১৯দলীয়জোট প্রার্থী বলতে কিছু নেই। তিনি এ ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রার্থী নিয়ে কোন বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন। সোমবার দিনব্যাপী হেলিকপ্টার প্রতিকের নির্বাচনী বিভিন্ন পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুল গনি চেয়ারম্যান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলী চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান নজরুল হক, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বদরুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী হাফিজ আবু সাঈদ প্রমুখ।

ছাতকে টানা ৩দিনের বৃষ্টিতে নির্বাচনী প্রচারনায় ছন্দপতন

ছাতক উপজেলা নির্বাচনের উৎসব মুখর পরিবেশের ছন্দপতন ঘটিয়েছে টানা ৩দিনের বিরতিহীন গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারনে গোটা উপজেলা পোষ্টারবিহীন হয়ে পড়েছে। নষ্ট হয়ে যাওয়ার কারনে নতুন পোষ্টারও লাগাতে পারছেননা প্রার্থীরা। এরপরেও বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারনা অব্যাহত রয়েছে। বৃষ্টির কারনে গ্রামাঞ্চলের কাঁচা রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠে। প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে গাড়ী নিয়ে প্রচারনা করতে ভোগান্তির শিকার হচ্ছেন। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বুধবার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশংকাও রয়েছে। উপজেলায় নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তাদের উপস্থিতি কম হলে ফলাফলও পাল্টে যেতে পারে বলে ধারনা করছেন বিশ্লেষকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!