ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে শিশুসহ দুটি লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ১২:৪৭ অপরাহ্ণ
নরসিংদীতে শিশুসহ দুটি লাশ উদ্ধার

এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের আরমান মিয়ার মেয়ে এবং বালুসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তার (৬) এর লাশ গতকাল বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের নিকটস্থ একটি পতিত জমি থেকে উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের মত স্কুল ছুটির পর বাড়ীতে এসে বিকেল বেলায় সহপাটিদের সাথে খেলাধুলা শেষে সন্ধ্যার আগেই ঘরে ফিরতো। গত বুধবার সে স্কুল থেকে বাড়ীতে এসে বিকেলে সহপাটিদের সাথে খেলাধুলা করতে যায়। কিন্তু সন্ধ্যাগরিয়ে রাত হবার পরও সে বাড়ীতে না ফেরায় তার পিতামাতা আত্মীয়স্বজনরা তার খুজে বের হয়। কিন্তু কোথাও তার খোজখবর পাওয়া যায়নি। সকাল বেলা লোকজন উলে­খিত স্থানে তার লাশ দেখে পিতা-মাতাকে ও আত্মীয় স্বজনদের খবর দেয়। পরে পুলিশ এসে গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

Shamol Bangla Ads

একইদিন নরসিংদী শহরতলীর শালিধার পৌরঈদগাহের নিকট একটি পরিত্যক্ত গর্ত থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!