তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের জায়গা সক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রহমান নামের একজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারি শনিবার সকাল ৮টার সময় এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে একই উপজেলার গজারিয়া গ্রামের একই পরিবারের ৫জন সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে আব্দুর রহমানের ভাই বাদী হয়ে গত ১৭ ফেব্র“য়ারি সোমবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ শুনানী অন্তে গত সোমবার কুমিল্লা সদর দক্ষিণ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য র্নিদেশ প্রদান করেন- বিজ্ঞ আদালতের বিচারক সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ। আসামীরা হলেন:- ১) মোঃ ফজর আলী, ২) জহিরুল ইসলাম, ৩) মমতাজ উদ্দিন, ৪) নুর জাহান ও ৫) রুবেল।
অভিযোগ সূত্রে জানা যায়- গত ১৫ ফেব্র“য়ারি শনিবার সকাল ৮টার দিকে আব্দুর রহমান (ভিকটিম) তাঁর মালিকীয় সম্পত্তিতে আলু রক্ষণাবেক্ষন করাকালীন পূর্ব পরিকল্পনা মোতাবেক ফজর আলীর হাতে থাকা ধারালো ছেনী দিয়ে আব্দুর রহমানকে জীবনে খুন করার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কোব মেরে গুরুতর রক্তাক্ত জখম করে এবং জহিরুল ইসলাম দুই হাত দিয়ে স্বজোরে গলা চিপিয়া ধরে শ্বাসরুদ্ধ করা চেষ্টা করে। ভিকটিমের কোমড়ে থাকা নগদ ৫ হাজার টাকা সহ একটি নকিয়া মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
ওই মামলায় বাদী পক্ষে নিযুক্ত আইনজীবীরা হলেন- কুমিল্লা বারের সিনিয়র অ্যাড. আব্দুল্লাহ পিন্টু, অ্যাড. বিমল সাহা ও অ্যাড. সাইফুর রহমান। উল্লেখ্য যে, ১নং আসামী ফজল আলী আটক এর ব্যাপারটি অ্যাড. সাইফুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন।




