ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে সাইফুল হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৩:০১ অপরাহ্ণ

Las_Uddar-23সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পুলিশ ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টার দিকে এক হত্যা মামলার আসামির লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমের (৩০) লাশ শনিবার কামারখন্দ উপজেলার ঝাউল ওভারব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে আলোচিত আওয়ামী লীগ নেতার হত্যা মামলার ৩ আসামির লাশ পাওয়া গেছে। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার তেতুলিযা গ্রামের বাসিন্দা। সে বিএনপি সমর্থক বলে জানা যায়। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-জামতৈল রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাকে কারা কিভাবে হত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!