ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় মিথ্যা মামলার দুই স্বাক্ষী আটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৪:৪৭ অপরাহ্ণ
পূর্বধলায় মিথ্যা মামলার দুই স্বাক্ষী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় এক কলেজ উপাধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগে আদালতের নির্দেশে পুলিশ মঙ্গলবার রাতে ওই মামলার দুই স্বাক্ষীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার নারাানন্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের সাদেক মিয়া (৫০) ও একই গ্রামের কামাল মিয়া (৫২)।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন সরকার জানান, নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও উপজেলার পাইলাটি গ্রামের সুলতান আহমেদের বিরুদ্ধে গত দুই বছর আগে উপজেলা বুগীজাওয়ানী গ্রামের দুলাল মিয়ার স্ত্রী সাজেদা (৪০) ধর্ষণের অভিযাগ এনে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে দীর্ঘ দিন শুনানীর পর মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত ওই মামলার বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে ১৭ ধারায় মামলা রজু করে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে।

Need Ads
error: কপি হবে না!