স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ২৮ এপ্রিল সকাল ৯ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ও দায়রা জজ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে র্যালির অগ্রভাগে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনসুর আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মামুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম ও শেরপুর প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ উপস্থিত ছিলেন । এছাড়াও র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক-শিার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

এদিকে এ দিবস উপলে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপি মেলা, দুপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিকেলে আলোচনা সভা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলে একটি দেয়াল পত্রিকাও প্রকাশিত হয়েছে।









