আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির নশরতপুর কলেজের বারান্দা থেকে বাকপ্রতিবন্দি অজ্ঞাত এক নারী (৩৫) উদ্ধার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারী রবিবার গভীর রাতে ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধার করা হয়। ওই নারীর গায়ের রং ফর্সা পড়নে কালো বোরকা গোলাপী রংয়ের জর্জেট কাপড়ের ওড়না ছিল। কাগজে শুধু তার নাম হেলেনা লিখতে পারে। তাকে সোমবার পুলিশ বগুড়ারস্থ বারপুর প্রতিবন্দি পূর্নবাসন কেন্দ্রে প্রেরন করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, অজ্ঞাত বাকপ্রতিবন্দি ওই নারী গত রবিবার সন্ধ্যার পর থেকে আদমদীঘির নশরতপুর ডিগ্রী কলেজের বারান্দায় অবস্থান করছিল। রাত ১১ টার দিকে লোকজন থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পরদিন গতকাল সোমবার সকালে বগুড়ার বারপুর প্রতিবন্ধি পূর্নবাসন কেন্দ্রে প্রেরন করা হয়। এলাকাবাসির ধারনা প্রতিবন্দি নারী ঠিকানা ভুল করে হয়তো এখানে এসেছে। নারীটি কোন সম্ভান্ত পরিবারের বলে ধারনা করা হচ্ছে।




