ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধ অনুপ্রবেশকালে কলারোয়া সীমান্তে নারী-শিশু ২৮ব্যক্তি আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ৯:১৯ অপরাহ্ণ

Satkhira-map2কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ ২৪ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ১১জনই শিশু। শুক্রবার রাত ৩টার দিকে কায়বা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের বাড়ি খুলনা, যশোর, বাগেরহাট ও মাদারিপুর জেলায়। কলারোয়ার পার্শ্ববর্তী শার্শার কায়বা বিওপির বিজিবি কলারোয়া সীমান্তের ১৭ মেইন পিলার বরাবর স্থান দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ২৪ জন শিশু, নারী ও পুরুষকে আটক করে। আটককৃতরা হলো- যশোরের অভয়নগর থানার সাভারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী হোসনে আরা বেগম(৩০) এবং তাদের শিশু পুত্র রাকিব(১০) ও সাকিব(৮), বাগেরহাটের রামপাল থানার খোনতাকাদা গ্রামের কবির মোল¬া(৩৫) ও তার স্ত্রী কুলসুম(৩২) এবং তাদের শিশু কন্যা নাজমা(৭) ও সেলিনা(৩), খুলনা ৫ নং ঘাট এলাকার নয়ন শেখ(২৫), হাসি বেগম(৩০) এবং শিশু শফিকুল(১২), রিপন(১০), রাজু(৯) ও খুশি(২), মাদারিপুরের শিবচর থানার চরমাইল গ্রামের জালাল উদ্দিন(৩৫), বাগেরহাটের সুন্দরবন এলাকার রুহুল আমিন(৫০) ও তার স্ত্রী বিউটি(২৫) ও শিশু পুত্র হোসেন(১২), হাসান(৮), বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বসুমন্দা গ্রামের রিয়াজুল ইসলাম(২৫) ও তার স্ত্রী সালমা(২০) এবং তাদের শিশু কন্যা জান্নাতি(১), খুলনার বটিয়াঘাটা থানার তেঁতুলতলা গ্রামের মিলন খান(২৪) ও তার স্ত্রী ইয়াসমিন (১৯)।

Shamol Bangla Ads

শার্শার নাভারনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খুলনা-বেনাপোল ট্রেন লাইনের যশোরের শার্শা উপজেলার নাভারন ট্রেন স্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। ৮ ফেব্র“য়ারী শনিবার সকালে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল গামি কমিউটার ট্রেন শার্শার নাভারন স্টেশনে ঢোকার সময় লাইনের উপর দাড়িয়ে থাকা জবেদা খাতুন ( ৯২ ) নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এ সময় অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে কিছুক্ষণ পরে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সে নাভারণ স্টেশন এলাকার মুরালি সরদারের স্ত্রী।

Shamol Bangla Ads

কলারোয়ায় এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ৩২৭৭ জন

রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। সাতক্ষীরার কলারোয়ায় এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ৩২৭৭জন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। উপজেলার পৃথক ৬টি কেন্দ্রের ৬টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল, গালর্স পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল ও খোর্দ এমএল হাইস্কুল কেন্দ্রে এসএসসি, কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে দাখিল ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলারোয়া উপজেলার ৪৭টি হাইস্কুল, ৩৩টি মাদরাসা, সাতক্ষীরা সদর উপজেলার ৭টি হাইস্কুল ও যশোরের মনিরামপুর উপজেলার ২টি হাইস্কুলের পরীক্ষার্থীরা এসকল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ২৪১৬জন পরীক্ষার্থী। ভোকেশনালের ১টি কেন্দ্রে ২১৬জন ও দাখিলের ১টি কেন্দ্রে ৬৩৫জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ আরো জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে সার্বিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ডাক্তারের বিচার চেয়ে কলারোয়া প্রেসক্লাবে এক পঞ্চাশোর্ধ ব্যক্তির সংবাদ সম্মেলন

নিজের সংসার বাচাঁতে, পুত্রদের ভবিষ্যত সমুন্নত রাখতে ও এক ডাক্তারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন সরদারের ছেলে শফিকুল ইসলাম। শনিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে পঞ্চাশোর্ধ শফিকুল ইসলাম বলেন, শ্বশুর ও সাতক্ষীরা হাসপাতালের একজন এমবিবিএস ডাক্তারের প্রলোভনের খপ্পরে পড়ে আমার ২০ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে স্ত্রী নাজমা সুলতানা আমাকে পরিত্যাগ করেছে। আমার দুই পুত্র জাহিদ হাসান (১৮) ও মুস্তাফিজ মাফুজ সাকিব (১৩)। গত ৩/৪ বছর আগে আমার অজান্তে শ্বশুর খোর্দ-বাটরা গ্রামের গওছুল হকের পরামর্শে আমার স্ত্রী কলারোয়া বাজারের একটি ক্লিনিক, খুলনার একটি ক্লিনিক ও সাতক্ষীরার একটি ক্লিনিকে নার্সের চাকরী নেয়। আমি বারংবার তাকে বাড়িতে ফিরিয়ে আনি। আমার বাড়িতে ৩টি লেয়ার মুরগীর খামারে স্ত্রী ও আমি যৌথভাবে পরিচালনা করতে থাকি। এরমধ্যে আমি অসুস্থ হয়ে পড়লে পর্যায়ক্রমে আমার স্ত্রী খামারের প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে পিতার বাড়িতে চলে যায়। পরবর্তীতে সে আমার বাড়িতে না এসে পুনরায় ওই নার্সের চাকরী নেয়। সেই সুযোগে সাতক্ষীরা হাসপাতালের এক ডাক্তারের সাথে আমার স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে সে আমাকে পরিত্যাগ করে। বর্তমানে সাতক্ষীরা সরকারি হাসপাতালে চাকুরীরত ওই ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দাবি জানিয়েছেন। এব্যাপারে তিনি গত ২০ জানুয়ারি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।

কলারোয়ার বহুড়া গ্রামের চিশতি নিজামিয়া ডা.শাহ আকবর আলী আর নেই

সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতার সাবেক ইউপির সদস্য ডা.শাহ আকবর আলী আর নেই। শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ৯৪বছর বয়সে তিনি বহুড়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সিংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের শ্বশুর ও শিক্ষক আ. সবুরের পিতা। চিশতিয়া তরিকা নিজামিয়া ডা. শাহ্ আকবর আলী কুষ্টিয়ার দেওড়িয়ার শাহ সুফি মো.আলীজান চিশতি (র.)এর ভক্ত ছিলেন এবং শাহ আকবর আলীরও অনেক ভক্ত রয়েছেন। রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমের হুজরা শরীফ ঘরে নির্মিত কবরে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাও.আয়ুব হোসেন, লোকমান হোসেন, আ.রউফ, আজিজুর রহমান, প্রদীপ কুমার, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, শিমুল হোসেন, বদরুজ্জামান প্রমুখ। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাাদক ও দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদ।

কলারোয়ায় ২৩ বিএনপি-জামায়াত নেতাকর্মীর নামে মামলা

সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদের এক আ’লীগ নেতার দোকান ও বাড়ীতে হামলার ঘটনায় জামায়াত-বিএনপির ২৩জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার কলারোয়া থানায় ওই মামলাটি হয়েছে বলে জানা গেছে। গত বছরের ১২ডিসেম্বর রাতে উপজেলার সিংহলাল বাজারে জালালাবাদ ইউনিয়ন নেতা তছিরউদ্দিন খাঁর পুত্র লিয়াকত আলীর দোকানে ও বাড়িতে দূর্বৃত্ত কর্তৃক ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় তিনি ওই মামলা করেছেন। মামলায় জালালাবাদ গ্রামের জামায়াত-বিএনপির ২৩জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ২৫/৩০জনকে আসামী করা হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় ভারতীয় গরু ও এ্যানাগ্রা উদ্ধার

কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট ও গরু উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকালে ও শুক্রবার রাতে এগুলো উদ্ধার হলেও কেউ আটক হয়নি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪লাখ ৩০হাজার টাকা। বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালী সীমান্তের সোনাই নদীর ধার থেকে ২হাজার পিচ এ্যানাগ্র, তলুইগাছা বিওপির সদস্যরা কাউনডাঙ্গা মাঠ থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা এবং হিজলদী বিওপির সদস্যরা হিজলদী মাদরাসা এলাকা থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও ভারতীয় ৫টি গরু উদ্ধার করে।

Need Ads
error: কপি হবে না!