ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ৮:৪৯ অপরাহ্ণ

las-uddarচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সংলগ্ন ছয়ঘরিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিমুল (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে ৮ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিমুল চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, শনিবার সকালে ছয়ঘরিয়া গ্রামের একটি ভূট্টাক্ষেতে কলেজ ছাত্র শিমুলের লাশ দেখে এলাকাবাসি পুলিশের কাছে খবর দেয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ৯টার পর থেকে শিমুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে পরিবারের লোকজন জানিয়েছে।
ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!