পুঠিয়া(রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুটিয়ায় ২দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। ১৪ মে বুধবার পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দ ডিজিটাল মেলা/১৪ইং শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌদুরী ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে নির্ধারিত সময়ের পূর্বেই সরকারের ভীষন ২০২১ বাস্তবায়ন সম্ভব। এর জন্য প্রতিটি সেক্টরের ডিজিটাল পদ্ধতি চালু জোরদার করা দরকার।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, শিলমাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমূখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। তিনি মেলার ২১টি স্টল ঘুরে দেখেন।




