ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমানা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ। ৮ ফেব্রুয়ারী শনিবার বেলা ১২টায় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহবায়ক দারাজ আলী, ঠাকুরগাঁও জেলার সাধারণ ছাত্র পরিষদের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নূর নবী, শাহাদাৎ হোসেন গ্রিন প্রমুখ।
বক্তারা সরকারি চাকুরীর ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর ৩০ থেকে ৩৫ বছর করার জোর দাবি জানান। অন্যথায় দাবি না মানলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।




