ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে সড়কের উপর থেকে পলী বিদ্যুতের একটি খুটি সরিয়ে নিতে ২০হাজার টাকা দাবী করছে কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গ্রাম্য পাকা সড়কের মধ্যখানে খুটি থাকায় গোবিন্দগঞ্জ-দশঘর-দোলারবাজার সড়কে দীর্ঘদিন থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী বার-বার অভিযোগ করলেও বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিচ্ছেনা। জানা যায়, গোবিন্দনগর মাদ্রাসা সংলগ্ন সড়কের উপর স্থাপিত বিদ্যুতের খুটি সরিয়ে নিতে পলী বিদ্যুৎ গোবিন্দগঞ্জ জোনাল অফিসে একটি লিখিত আবেদন করেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, সমাজসেবী মুজিবুর রহমান, আশরাফুর রহমান চৌধুরী, আশ্রব আলীসহ স্থানীয় লোকজন। এরআগে গোবিন্দনগর মাদ্রাসার পক্ষ থেকেও খুটি সরিয়ে নেয়ার জন্য আবেদন করা হলেও কর্তৃপক্ষ রহস্যজনক নিরবতা পালন করছে। মুক্তিযোদ্ধা রজব উদ্দিন জানান, পলী বিদ্যুৎ গোবিন্দগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা আসাদ উলাহ খুটি সরিয়ে নেয়ার জন্য তার কাছে ২০হাজার টাকা উৎকোচ দাবী করেছেন। এ ব্যাপারে আসাদ উলাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

দোয়ারাবাজারে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ফ্রি সৌর সরঞ্জামাদি বিতরণ
দোয়ারাবাজারে লাইফ লিংক সৌর বিদ্যুৎ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগুলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জেডিসি পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থী শামীমা আক্তার ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী জমির হোসেনের মধ্যে সৌরবিদ্যুৎ সরঞ্জামাদি তুলে দেন, ইউপি চেয়ারম্যান আহমদ আলী-আপন। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ত্বোহা, লাইফ লিংক সৌর বিদ্যুতের এরিয়া ম্যানেজার রায়হান কবির, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় লোকজন। লাইফ লিংক সৌর বিদ্যুতের এরিয়া ম্যানেজার রায়হান কবির জানান, লাইফ লিংক সৌর বিদ্যুৎকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে দিয়েছে। যেখানে মাত্র সাড়ে ৭হাজার টাকায় সৌর সিস্টেমের মালিক হওয়া যায়। এছাড়া গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পাড়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সৌর সরঞ্জামাদি দেওয়া হয়।

ছাতক সিমেন্ট কারখানা শ্রমিককর্মচারী সমিতির কমিটি গঠন
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা সমবায় সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক সভায় মুক্তিযোদ্ধা আজাদ বক্স সভাপতি, মফিজুর রহমান শাহিন সেক্রেটারী ও মাহিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কুটি মিয়া, রুহুল আমীন, আব্দুলাহ, সহ-সম্পাদক আলমগীর হোসেন, মুজিবুর রহমান, শফিক মিয়া, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম হিরা, সহ-অর্থ সম্পাদক আলী আশরাফ পাটান, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক ওয়াসিদ আলী, সহ-প্রচার সম্পাদক সুলেমান ভূঁইয়া প্রমুখ। ২০০৬সালে ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা পদে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ১শ’ ৮০ ব্যক্তির সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। গতকাল ছাতকের বাগানটিলায় কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যদের উপস্থিতিতে আয়োজিত বনভোজনে আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। শেষে সঙ্গীত শিল্পী আব্দুল কাদির বাবুল ও স্থানীয় শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুানে সঙ্গীত পরিবেশন করেন।
ছাতকে চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলীর গণসংযোগ অব্যাহত
ছাতকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আ.লীগ নেতা আওলাদ আলী রেজার গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী তিনি ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী, বরাটুকা, জহিরপুর, মড়লপুর, ঝিগলীবাজার, সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর, বিলপার, গোবিন্দনগর, ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাঁধানগর, পুলেরমুখ, গোবিন্দগঞ্জ নতুনবাজার, দোলারবাজার ইউনিয়নের পালপুর, জটি, সিংচাপইড় ইউনিয়নের লোহারগাঁও, কামারগাঁও, কুমারকান্দি, আসামপুর, খাসগাঁওবাজারে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আ.লীগ নেতা ইমাম উদ্দিন, রফিক আহমদ, বলরাম দে, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ মুহিত, যুবলীগ নেতা ওবায়দুর রউফ বাবলু, আবু হানিফা সায়মন, লোকমান আহমদ, বিলাল আহমদ, আব্দুস শহিদ, দেলোয়ার হোসেন চয়ন, আবিদুর রহমান আঙ্গুর, স্পেন প্রবাসী মোহাম্মদ গালিব, যুক্তরাজ্য প্রবাসী একেএম আলী হোসেন, ব্যবসায়ী শফিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা এটিএম রায়হান, কয়েছ আহমদ, আল-আমিন, তোফায়েল আহমদ বাবলু, এবাদুল হক মামুন, আনোয়ার হোসেন রনি প্রমুখ।
নির্বাচনী কর্মীসভায়—মজনু
মাহফুজুর রহমান বাবলু ভাইস চেয়ারম্যান হিসেবে একজন যোগ্যপ্রার্থী
ছাতক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবলু গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও কর্মীসভায় মিলিত হয়েছেন। দক্ষিণ খূরমা ইউনিয়নের খুরমা, মনিরজ্ঞাতি, মায়েরকুল, মর্যাদ গ্রামে গণসংযোগ শেষে ভূঁইগাঁও গ্রামে কর্মীসভা করেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদ একটি শক্তিশালী কার্যকর প্রতিষ্ঠান। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ন। প্রতিষ্ঠানের প্রতিনিধির উপর নির্ভর করে উপজেলার সার্বিক উন্নয়ন। সৎ, যোগ্য ও তারুন নেতৃত্বের প্রতি জনগনের আস্থা এখনো অটুট রয়েছে। তার যোগ্য উত্তরসূরী হিসেবে মাহফুজুর রহমান বাবলু ভাইস চেয়ারম্যান হিসেবে একজন যোগ্যপ্রার্থী। নির্বাচিত হলে উপজেলাবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখবে বলে তিনি বিশ্বাস করেন। সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান বাবলু ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা সমুজ আলী, ছালিক মিয়া, মুক্তিযোদ্ধা তালেব আলী, মাওলানা আব্দুল আউয়াল, মঈনুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ। পরে সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও, কামারগাঁও, কুমারকান্দি, জাউয়াবাজার ইউনিয়নের লক্ষনসোম, কৈতক, কুমিলা বস্তি, দেবেরগাঁও, কালারুকা ইউনিয়নের নুরুলাপুর, উজিরপুর, করছা, শেখকান্দি গ্রামে গণসংযোগ করেছেন। এ সময় যুবলীগ নেতা মোহাম্মদ আখলাক, নুর মিয়া, আনোয়ার হোসেন, নাজমুল হকসহ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।




