ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় তরুণ শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা অজয় সরকারের নেতৃত্বে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়েছেন। চেয়ারম্যান পদে জেলা আঃ’লীগ নেতা গাজী আঃ হাদী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আঃ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শোভা রানী হালদারের পক্ষে গতকাল দিনব্যাপি উপজেলার রংপুর ইউনিয়নের সবুজ সংঘ, কল্যাণী সংঘ, রুপরামপুর ছাত্র কল্যাণ পরিষদ, ষাড়াভিটা মঠ মন্দিরসহ বিভিন্ন স্থানে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও চলমান রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।এরআগে তিনি শরাফপুর ইউনিয়ন এলাকায়ও বিভিন্ন স্থানে মত বিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




